স্বর্ণের দাম কমিয়ে সমন্বয় করেছে বাজুস

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:২৬ পিএম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় দেশেও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। 

শনিবার ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরির দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা, বিক্রি হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।

নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে পরপর দুইদিন স্বর্ণের দাম কমানো হলো। 

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। 

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে রুপার দাম অপরিবর্তত রয়েছে। ভালো মানের এক ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা।

 

দেশের বাজারে সোনার দাম আবার কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
দেশের বাজারে সোনার দাম আরও বেড়েছে। ভরিতে এবার সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে।
দেশের বাজারে আজ আবারও সোনার দাম কমেছে। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। আর গতকাল কমেছিল সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা।
দেশের বাজারে সোনার ভরিতে এক লাফে কমল  সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার এ দর নির্ধারণ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আগ মুহূর্তে কূটনীতিকদের দেখা করাকে নিয়মিত সাক্ষাৎকার মন্তব্য করে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সরকার প্রধানের সফর ঠিক করা হচ্ছে...
উত্তরের জেলা কুড়িগ্রামে আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 
তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান, আউটসোর্সিং ও ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬’। শনিবার নগরের খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব...
​লালমনিরহাটের কালীগঞ্জে অপহরণ, ডাকাতি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ লাখের বেশি টাকা লুটের মামলায় মোমছেদুল খান বুলবুল (৩৫) নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার এক প্রেস...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর