বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য রাখেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজ প্রতিনিধি আমিনুল ইসলাম রতন সভাপতি, চ্যালেন আই ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন সাধারণ সম্পাদক ও নাগরিক টিভি প্রতিনিধি বাপ্পী কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

 

আপডেট : ২১ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং পিঠাঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক ও বিডিনিউজের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য রাখেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজ প্রতিনিধি আমিনুল ইসলাম রতন সভাপতি, চ্যালেন আই ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন সাধারণ সম্পাদক ও নাগরিক টিভি প্রতিনিধি বাপ্পী কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। তারা তিনজনই দ্বিতীয়বারের মতো সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন।

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার কার্যনির্বাহী কমিটির (২০২৬/২০২৭) অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান সিনিয়র সহ-সভাপতি, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান সহ-সভাপতি, সময় টিভি মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের সহ-সভাপতি, নিউজ২৪ এর মালয়েশিয়া প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল সহ-সভাপতি, মাইটিভি মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন সহ-সভাপতি, ওআইসি টুডের সাঈদ হক যুগ্ন সম্পাদক, ডিবিসি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী যুগ্ম সম্পাদক ও দ্যা নিউজ মালয়েশিয়া প্রতিনিধি সওকত হোসেন জনি প্রচার ও দপ্তর সম্পাদক। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন– একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু ও বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মো. আরিফুজ্জামান। সদস্য হিসেবে রয়েছেন ফটো সাংবাদিক এম. ফরহাদ হোসেন ও বশির ইবনে জাফর।

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়...
প্রবাসের ব্যস্ত জীবনে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এল বাংলাদেশ। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ, কবিতা, নাটক আর হাস্যরসে প্রাণবন্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের নেরাং বাইসেন্টেনিয়াল হল। বাংলাদেশি...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেত থেকে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার হয়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে রয়েছে...
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর