মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পাবে।

 

আপডেট : ২১ জুন ২০২৬, ০৩:০৩ পিএম

মালয়েয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর ২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-৩৮৬-এ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।

এর আগে দুপুর ২টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছে সফর-সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। এরপর নির্ধারিত সময়ে বিমানটি মালয়েশিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে। 

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর চীন সফরেরও কর্মসূচি রয়েছে। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরে স্থানীয় সরকারমন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বিদেশ সফরে বড় বহরের প্রচলন ভেঙে মাত্র ২৩ জন সফরসঙ্গী নিয়ে মালয়েশিয়া ও চীন সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আগ মুহূর্তে কূটনীতিকদের দেখা করাকে নিয়মিত সাক্ষাৎকার মন্তব্য করে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সরকার প্রধানের সফর ঠিক করা হচ্ছে...
‘বর্তমান বিশ্বে সমুদ্র-সংক্রান্ত তথ্যের আধুনিক, নিরাপদ, নির্ভুল ও কার্যকর আদান-প্রদান নিশ্চিত করা শুধু প্রযুক্তিগত উন্নয়নের প্রতিফলন নয়: এটি জাতীয় স্বার্থ সংরক্ষণ, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন,...
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি অন্যান্য শাখায় শিক্ষার্থীরা অবদান রাখবে। সব কিছুতে পারদর্শী হতে হবে। তাইলেই শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা যাবে। আজকের শিশুরাই আগামীতে দেশ...
ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা। তবে বন্ধু-বান্ধব আর পরিচিতমহলে যখন এই কথা বলতেন, তাঁর কথায় হাসতেন অনেকে! বলতেন, ‘পাগল ছেলে! স্বপ্ন নাকি ছাই! কীসব বলে বেড়ায়!’ যেহেতু শৈশব থেকেই তাঁর কথায়...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পোস্টে হানজালা লেখেন, ‘রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে– বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের...
চুয়াডাঙ্গার পাটক্ষেতগুলোতে দেখা দিয়েছে ব্যাপক হারে পোকার আক্রমণ। কীটনাশক প্রয়োগ করেও কৃষকরা প্রতিকার পাচ্ছেন না। ফলে একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে শঙ্কা তৈরি হয়েছে ফলন নিয়ে।
লোডিং...

এলাকার খবর