ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন

আপডেট : ২২ জুন ২০২৬, ০১:১২ পিএম

জুলাই আন্দোলনের সময় ঘটা মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে হওয়া মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৩০ জুন। আজ সোমবার এই তারিখ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ার ৬ জনকে হত্যার নির্দেশনা, গণভবনে ১৪ দলের বৈঠকে উপস্থিত থেকে কারফিউয়ের সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকারীদের গুলি করে হত্যা, শেখ হাসিনার সাথে ফোনালাপে আন্দোলনকারীদের ওপর হামলা ও জঙ্গি কার্ড খেলার পরামর্শ দেওয়াসহ ৮ টি অভিযোগে বিচার করা হয়।

গত ১৪ মে যুক্তিতর্ক শেষের মাধ্যমে বিচার শেষে রায়ের অপেক্ষায় রাখেন আদালত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল অপরাধের সহযোগী দাবি করে তার যথাযথ স্তি দাবি করেছেন চিফ প্রসিকিউটর।

ইনুর বিরুদ্ধে সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে মনে করে রাষ্ট্রপক্ষ। তবে আসামির আইনজীবীরা জানান, শেখ হাসিনার সাথে ফোনালাপ ও বৈঠকে  উপস্থিত থাকলেও হত্যায় কোনো উসকানি তিনি দেননি।  

আগামী রোব ও সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ার ও বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত সচেতন গ্রাহক ফোরাম। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব...
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
চট্টগ্রামের চাঞ্চল্যকর বাকলিয়া শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি ডেকোরেটর কর্মী মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ  গঠনের ৮ কার্যদিবসের মধ্যে আজ চট্টগ্রাম শিশু সহিংসতা দমন...
চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৪ বছর বয়সী শিশু আয়াতকে হত্যা ও মরদেহ ছয় টুকরো করে গুমের দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মো. রিবুল হোসেন (৪২) নামের এক ইউপি সচিব নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে...
কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। আর সেই উন্মাদনার হাওয়া এবার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। দর্শকদের বিশ্বকাপের বাড়তি আনন্দ দিতে নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করছেন নাটকটির একটি...
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা এড়াতে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ সোমবার এতথ্য জানানো হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর