আওয়ামী লীগের কর্মসূচি রুখতে সরকার ব্যর্থ হলে মাঠে নামবে ১১ দল: হামিদুর রহমান 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ১১ দলীয় ঐক্যজোট রুখে দেবে বলে জানিয়েছেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ সোমবার সকালে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

আপডেট : ২২ জুন ২০২৬, ১২:৫৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ১১ দলীয় ঐক্যজোট রুখে দেবে বলে জানিয়েছেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ সোমবার সকালে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

এ ছাড়া ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশের ঘোষণা দেন তিনি। ‎সমাবেশে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা।

এ সময় হামিদুর রহমান আজাদ বলেন, দেশে এখনও বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান এবং ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনও সম্পন্ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান।

জামায়াতের এই নেতা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেবে।

পররাষ্ট্রনীতি নিয়েও সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে হত্যা অব্যাহত রয়েছে, পাশাপাশি প্রতিবেশী দেশ অস্ত্র মজুত ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও সরকার এ বিষয়ে কার্যকর অবস্থান নিচ্ছে না।

এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য।

ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।
বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ দেখে নেতা-কর্মীদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি...
পোস্টে হানজালা লেখেন, ‘রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে– বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের...
ডা. শফিকুর রহমান বলেন, এই বিপ্লব কোনও দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় কিংবা কোনো গোষ্ঠী এবং পরিবারকে তোষামোদ করার জন্য নয়। বরং পৃথিবীর বুকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্যই হবে...
ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মো. রিবুল হোসেন (৪২) নামের এক ইউপি সচিব নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে...
কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। আর সেই উন্মাদনার হাওয়া এবার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। দর্শকদের বিশ্বকাপের বাড়তি আনন্দ দিতে নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করছেন নাটকটির একটি...
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা এড়াতে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ সোমবার এতথ্য জানানো হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর