মোহাম্মদপুরে এবার বাসার সামনেই কিশোরকে ছুরিকাঘাত

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:৫১ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিংয়ে পূর্ব শত্রুতার জেরে বাসার সামনে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত কিশোরের নাম মারুফ হোসেন। তার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার লাফাদি গ্রামে। বর্তমানে সে মোহাম্মদপুর থানার বসিলা দয়াল হাউজিং এলাকার তিন নাম্বার রোডে সচিবের বাসার ভাড়াটিয়া।

আহত মারুফের বাবা কালাম বলেন, আমার বাসা বসিলার দয়াল হাউজিং এলাকায়। আমার ছেলে মারুফ পেশায় একজন রিকশাচালক। জয়নাল নামে স্থানীয় এক কিশোরের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। তারই জের ধরে আজ আড়াইটার দিকে জয়নাল ডেকে নিয়ে বাসার সামনেই তার পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। আহত ওই কিশোর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। কেন কি কারণে এই ঘটনা ঘটেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডাক্তার এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মরুস খানা চার লেনে উন্নিত করার সময় এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির সঙ্গে দুর্ঘটনা কারণ না হয়, সেটি বিবেচনায় নেওয়া হয়েছিল। মহাসড়কের সৌন্দর্য্য বর্ধনে সড়ক...
রাতের ঘটনার জের ধরে আজ সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের সামনে মাদক বিরোধী মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। এরপর দুপুরেই একদল অস্ত্রধারী মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহনকারীদের বাড়িঘরে হামলা...
রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে আবাসিক হোটেল ঢাকা প্যালেসের একটি কক্ষ থেকে মো. শামিম হাসনাত (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকে বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (২৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা হয়।
নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর হতে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয় বলে বলে জানান...
আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেমোরি ও স্টোরেজ চিপের চড়া মূল্যের চাপ থেকে গ্রাহকদের আর সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। অবশ্য এই সিদ্ধান্তের ফলে আপাতত আইফোনের দামে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর