ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ৯০০ ছাড়াল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ৩ হাজারের বেশি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকে। সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:০৩ পিএম

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ৩ হাজারের বেশি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকে। সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। তিনি জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়ারা রাজ্য পরিদর্শনকালে তিনি জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে শুরু করেছে।

গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প হয় পরপর দুবার। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ধসে পড়ে বহু ভবন। ভেনেজুয়েলার সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ২৫০টি ভবন ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। এর মধ্যে আটটি হাসপাতাল, রেডক্রস ভবন ও ফরাসি দূতাবাস ভবন রয়েছে।

ভূমিকম্পের পর থেকে বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সাহায্যের জন্য আর্তনাদ শোনা গেছে। তাদের উদ্ধারে মাঠে নেমেছেন ফায়ার সার্ভিসের কর্মী, সেনাসদস্যের পাশাপাশি সাধারণ মানুষ। অনেককে খালি হাতেই উদ্ধারকাজ করতে দেখা গেছে। বিদ্যুৎ না থাকায় অনেক জায়গায় মশাল জ্বালিয়ে কাজ করতে দেখা গেছে মানুষজনকে।

ভেনেজুয়েলাকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, ডমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, কাতার, ব্রাজিল, কলম্বিয়া, স্পেন, ফ্রান্স, তুরস্ক, সুইজারল্যান্ডসহ অনেক দেশ। দেশটিতে উদ্ধারকাজে সহায়তায় পরিবহন জাহাজ, উড়োজাহাজ, উদ্ধারকারী দল ও চিকিৎসাসহায়তা পাঠানো হচ্ছে। এরই মধ্যে কয়েকটি দেশ থেকে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। 

 

 

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এখনও পর্যন্ত নিখোঁজ আছে ১১ হাজারেও বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে আমেরিকা মহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ও...
হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দুই মার্কিন কর্মকতার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে...
৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ৭ মাত্রার বেশি ক্ষমতার ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, আহত সাত শতাধিক।  
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দুদফা ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৭০০জন।
গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন...
ইতালির রোমে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় বেঁচে যাওয়া ছেলে হামলাকারীকে শনাক্ত করেছেন। ঘাতককে গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চালাচ্ছে ইতালির পুলিশ।
সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি পদে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠের সিনিয়র...
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর প্রত্যেকের বয়স আট মাসের মধ্যে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে...
লোডিং...

এলাকার খবর