রাজধানীর ওয়ারীতে বাসায় ঝুলছিল সেনিটারি মিস্ত্রির মরদেহ 

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৫:২২ পিএম

রাজধানীর ওয়ারীর কে এম দাস লেনের নিচতলার ভাড়া বাসার একটি কক্ষ থেকে মো. জসীমউদ্দীন (২৫) নামে এক সেনিটারি মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা হয়। 

নিহত জসীমউদ্দীনের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার দক্ষিন ভাত খাওয়ার চর এলাকায়। তার বাবার নাম মোতালেব হোসেন।

খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সোয়া তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে ওয়ারী থানার উপপরিদর্শক (এস আই)মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি। 

এস আই আরও বলেন, আমরা নিহত ব্যক্তির স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে তিনি এমনটি করেছেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

জরাজীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যেই চলছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। চিকিৎসক কিংবা, নার্সদের উপস্থিতি নিয়ে আছে রোগী ও স্বজনদের অভিযোগ। অবকাঠামোগত উন্নয়ন হলেও...
জনবল সংকটে ২০ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী ২০ শয্যার হাসপাতাল। এতে প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এছাড়া, অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো ও অনেক...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডাক্তার এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিংয়ে পূর্ব শত্রুতার জেরে বাসার সামনে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে...
চট্টগ্রামে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর দেওয়ান হাটের ধনীওয়ালা পাড়া ও রাউজানের নোয়াপাড়ায় পৃথক দুটি ঘটনায় মারা যান তারা। 
ব্রিটিশ সিভিল সার্ভিসের যে মডেল, সেই মডেলে প্রথমে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি হয়েছিল, পরবর্তীতে আমরা তারই অনুসরণ করে বাংলাদেশ সিভিল সার্ভিস তৈরি করেছি। তারা কোনো দলের সদস্য নন। তারা হচ্ছেন সরকারি...
খাগড়াছড়ির গুইমারায় প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। 
টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে ব্রাজিলের মতো শক্ত প্রতিপক্ষ, তবে সেটা নিয়ে বেশি ভাবছেন জাপান কোচ হাজিমে মরিয়াসু। তিনি জানিয়েছেন, ব্রাজিলকে হারানোর সামর্থ্য আছে তাঁর দলের।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর