তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে হত্যা, গ্রেপ্তার ৪   

ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে জাকির হোসেনকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের ভাইয়ের করা মামলায় তদন্ত অব্যাহত রয়েছে।

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:২৮ পিএম

রাজধানীর সূত্রাপুরের তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে জাকির হোসেন নামের এক যুবককে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে শুক্রবার রাতে অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের ভাই শান্ত হোসেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার রাজধানীর সূত্রাপুর এলাকায় পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন জাকির হোসেন। কয়েকজন তাকে ধাওয়া করে মিছিল থেকে আলাদা করেন। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদল নেতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে ৬ মাসে মিলেছে ৪৩ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ-রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব...
রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের ধোঁয়ায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, আব্দুস সালাম (২০) ও মো. জনি (২৪)।
মধ্যরাতে রাজধানীর কাঁটাবনে ১৪-তলা আল-বারাকা টাওয়ারের আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে দুজন যুবক মারা গেছেন।
খাগড়াছড়ির রামগড়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় শুক্রবার রাতে...
বর্ষা মৌসুমে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বাড়ছে পর্যটকের ভিড়। তবে তাদের আনন্দ-উল্লাসে হুমকির মুখে হাওরের জীববৈচিত্র্য। অনিয়ন্ত্রিত নৌ চলাচল আর পর্যটকদের বর্জ্যে দূষিত হচ্ছে টাঙ্গুয়ার হাওর।...
প্রস্তাবিত মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডরের বিষয়টি এখনও আলোচনা পর্যায়েই আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর মিয়ানমার ও চীন সফর নিয়ে পররাষ্ট্র...
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে এতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামলা বন্ধের কোনো বাধ্যবাধকতার কথা উল্লেখ...
লোডিং...

এলাকার খবর