আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা! 

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু। বৃহস্পতিবার সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় বক্তব্যে তিনি বলেন, ‘দুইবার আমাকে রাজু সাহেব (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী) জোর কইরা ফেল করাইছে এবং আমাকে হয়রানি করেছে। আমাকে নির্বাচন অফিসে আটকিয়ে রেখেছে, অনেক হয়রানি হইছি। আমি কিন্তু কোনো দল করি নাই। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম।’
 
তিনি আরও বলেন, ‘আমি একসময় ছাত্রদল করতাম। ৮১ সাল থেকে ছাত্রদল করতে গিয়ে আমি যখন চেয়ারম্যান হইলাম, তখন যে দল ক্ষমতায় যখন আসছে, সেই দলের পাশে আমি ব্যালেন্স করে চলে আসছি। কিন্তু অরিজিনালি আমি বিএনপি ছোটবেলা থেকে করছি। আমার এলাকাতে এই যে আমার ভাইয়েরা আছেন, এরা সবাই বিএনপির লোক।’ 

আলী আহম্মেদ দুলু বলেন, ‘গত ফেব্রুয়ারির ২ তারিখ খোকন ভাইয়ের কথা মতো— খোকন ভাইয়ের মাধ্যমে আমি বিএনপিতে যোগদান করেছি। আগের সবগুলি ছাইড়া দিয়া, যে যেইডাই বলুক না ক্যান। কিন্তু যোগ দেওয়ার পরে আমি প্রেস ক্লাবে বলি নাই। কাজেই আজকে আমাদের সেই খাইরুল কবির খোকন ভাই, নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে আমাকে অনুমতি দিয়েছেন যে, আপনি গিয়ে আপনার এলাকাতে একটা প্রেস ক্লাবে, সাংবাদিকদের নিয়া একটা মিটিং করেন, আলোচনা সভা করেন। সেই লক্ষ্যে আমার এই আজকের সাংবাদিক সম্মেলন।’

আলী আহম্মেদ দুলু আরও বলেন, ‘অরিজিনালি আমি বিএনপিতে ছিলাম, আমি ছাত্রদল করেছিলাম। এখন আমি আমার ঘরে ফিরে আসছি। এই বিএনপিতে আজকে আবার নতুন করে প্রেস ক্লাবের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে বিএনপিতে পুরোভাবে যোগদান করলাম। আজকে থেকে আমি সকল এমপি মন্ত্রী যারা আছেন সবার সাথেই আমি ফুল নিয়ে তাদের সাথে দেখা করব। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি এবং বাকি জীবন বিএনপি করেই আমি থাকতে চাই।’

তার এ বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। স্থানীয়রা জানান, আলী আহমেদ দুলু আগে জাতীয় পার্টির রাজনীতি করতেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং দল থেকে নানা ধরনের সুযোগ-সুবিধাও নিয়েছেন।

শুধু তাই নয়, তিনি জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদও লাভ করেন এবং বহাল রয়েছেন।

দেশের প্রথম খুলনার সোনাডাঙ্গা সৌরবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় ১৪ বছর ধরে বন্ধ। নেই উৎপাদন, টিকে আছে শুধু অবকাঠামো। অযত্ন-অবহেলায় তাও ক্ষতিগ্রস্ত। এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। 
যশোর জেনারেল হাসপাতালে চরম আকার নিয়েছে ওষুধ সংকট। চাহিদার মাত্র ৮ ভাগের ১ ভাগ বরাদ্দ থাকায় জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতিতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে...
দেশজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে গ্রামাঞ্চলে গরমের মাঝে ভোগান্তিতে মানুষ। গ্রাহকদের অভিযোগ, দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকে না। এদিকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। লোডশেডিংয়ে...
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকার একটি সাততলা ভবনের নিচের সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধরা হলেন–মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) ।
ডিজিটাল লেনদেনে অনেক দোকানদার বা মার্চেন্টের খরচ বাড়তে যাচ্ছে। পণ্য বা সেবার মূল্য ডিজিটাল মাধ্যমে গ্রহণের পর নগদ অর্থ উত্তোলনে সর্বনিম্ন ১ শতাংশ মাশুল দিতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ...
দুই দশক পর নতুন করে জাতীয় ভিসা নীতিমালার খসড়া উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ ৮টি অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত...
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে আলজেরিয়া ডিফেন্ডার মান্দির ওপর প্রায় একই ধরনের ট্যাকল করেছিলেন মেসি। মেসির বুটের তলা উঠে গিয়েছিল মান্দির পায়ের পেছনের অংশে। আলজেরিয়ার ফুটবলাররা সে সময় লাল...
লোডিং...

এলাকার খবর