হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, এ পর্যন্ত প্রাণহানি ৭২৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৭২৪ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৮৬।

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ ৭২৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৬৩১ জনের।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫৪ জন। আর হামের উপসর্গ রয়েছে ৯৬৫ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৮৬। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৯৩।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৬ হাজার ৪১১ জন রোগী। যাদের মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ৮২ হাজার ৭৫৯ জন।

জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাংলাদেশে চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও একজন, হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। বিশেষজ্ঞরা জুলাই-আগস্টে ডেঙ্গু সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন।
গত ২৪ ঘণ্টায় ১৬৭ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৩২ জন। একই সময়ে ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা...
হামের প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বর্ষার এ মৌসুমে শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছে তীব্র জ্বরে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু ও হাম একই সাথে একাধিক অঙ্গকে আক্রমণ করে। তবে...
একটা সময় ছিল যখন ববি দেওলের নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠত মায়াবী চোখের কোনো রোমান্টিক তরুণের মুখ। সুদর্শন নায়ক হিসেবে ‘বারসাত’, ‘সোলজার’ বা ‘হামরাজ’-এর মতো সিনেমায় নায়িকাদের মন জয় করে বলিউডের...
দেশের প্রথম খুলনার সোনাডাঙ্গা সৌরবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় ১৪ বছর ধরে বন্ধ। নেই উৎপাদন, টিকে আছে শুধু অবকাঠামো। অযত্ন-অবহেলায় তাও ক্ষতিগ্রস্ত। এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। 
ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। আহত ১১ হাজারের বেশি। উদ্ধার অভিযান, রোগ সংক্রমণের শঙ্কা, জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি।
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
লোডিং...

এলাকার খবর