যশোর জেনারেল হাসপাতাল

বরাদ্দের অভাবে মিলছে না দরকারি ওষুধ 

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

যশোর জেনারেল হাসপাতালে চরম আকার নিয়েছে ওষুধ সংকট। চাহিদার মাত্র ৮ ভাগের ১ ভাগ বরাদ্দ থাকায় জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতিতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে তাদের। এই সুযোগে জরুরি মুহূর্তে বাড়তি মূল্য আদায় করছেন ফার্মেসি ব্যবসায়ীরা।

যশোর ছাড়াও ঝিনাইদহ, মাগুরা, নড়াইলসহ আশপাশের জেলার রোগীরা চিকিৎসা নেন যশোর জেনারেল হাসপাতালে। প্রতিদিন গড়ে ৩ থেকে ৪০০ রোগী ভর্তি হন সেখানে। বহির্বিভাগে চিকিৎসা নেন প্রায় এক হাজার রোগী।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে খুবই সামান্য ওষুধ সরবরাহ করা হয়। বেশিরভাগ ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে কিনতে হয়। ফলে, আর্থিক চাপ বৃদ্ধি ও ভোগান্তিতে তারা। 

যশোর জেনারেল হাসপাতালের স্টোর কিপার গৌতম কুমার সরকার বলেন, ‘গেল অর্থবছরে হাসপাতালের প্রায় ৬০ কোটি টাকার ওষুধের চাহিদা ছিল। কিন্তু, সরকারি বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকার ওষুধ।’

চাহিদা অনুযায়ী ওষুধের সরবরাহ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষও হিমশিম খাচ্ছে। 

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আহসান কবীর বাপ্পি বলেন, ‘চাহিদার বিপরীতে ওষুধের যোগান অপ্রতুল। তাই রোগীদের সব ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’

যশোর জেনারেল হাসপাতালে সরকারিভাবে ১১২ ধরনের ওষুধ সরবরাহ হয়। এর মধ্যে ৮২ ধরনের ওষুধ দেয় সরকারি প্রতিষ্ঠান ইডিসিএল। আর বাকি ওষুধ টেন্ডার ও স্থানীয় অর্থায়নে কেনা হয়। তবে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় জোড়াতালি দিয়ে সেবা দিতে হচ্ছে, বলছে কর্তৃপক্ষ।

দেশের প্রথম খুলনার সোনাডাঙ্গা সৌরবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় ১৪ বছর ধরে বন্ধ। নেই উৎপাদন, টিকে আছে শুধু অবকাঠামো। অযত্ন-অবহেলায় তাও ক্ষতিগ্রস্ত। এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। 
দেশজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে গ্রামাঞ্চলে গরমের মাঝে ভোগান্তিতে মানুষ। গ্রাহকদের অভিযোগ, দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকে না। এদিকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। লোডশেডিংয়ে...
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকার একটি সাততলা ভবনের নিচের সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধরা হলেন–মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) ।
একাধিক হত্যা, বাড়ি পুড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে...
একটা সময় ছিল যখন ববি দেওলের নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠত মায়াবী চোখের কোনো রোমান্টিক তরুণের মুখ। সুদর্শন নায়ক হিসেবে ‘বারসাত’, ‘সোলজার’ বা ‘হামরাজ’-এর মতো সিনেমায় নায়িকাদের মন জয় করে বলিউডের...
ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। আহত ১১ হাজারের বেশি। উদ্ধার অভিযান, রোগ সংক্রমণের শঙ্কা, জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি।
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল
হাজার কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের পরও চালু হয়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল। এতে একদিকে চিকিৎসা সেবা বঞ্চিত স্থানীয়রা। অন্যদিকে ব্যাহত হচ্ছে মেডিকেল শিক্ষা। বাধ্য হয়ে সড়কে...
লোডিং...

এলাকার খবর