গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। কেরানীগঞ্জ থেকে ত্রিশালে যাওয়ার পথে গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ট্রাক জব্দ করেছে।

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১১:১৫ এএম

বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) ও কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা করতেন, আর কাওসার হোসেন চাকরি করতেন। 

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুটি মোটরসাইকেলে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেন। তাদের মোটরসাইকেল গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

রাজধানীর লালবাগের ঘোড়াপট্টি এলাকায় রাস্তা পারের সময় বুলডোজারে পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৬০) এক নারীর মৃত্যু হয়েছে।
রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক চলাকালে আবুল বাসার নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর নবদয় হাউজিং...
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকার একটি সাততলা ভবনের নিচের সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধরা হলেন–মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) ।
একাধিক হত্যা, বাড়ি পুড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে...
টরেন্টোতে স্টেডিয়ামে যাওয়ার সময় আভেইরোর কাছে জানতে চাওয়া হয়, রোনালদো কি পর্তুগালের জার্সিতে ২০২৮ ইউরো খেলবেন? এমন প্রশ্নের জবাবে রোনালদোর বোন বলেন, ‘আমি যতদূর জানি, আপনারা বিদায় বলার প্রস্তুতি নিয়ে...
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মুরগি, চাল ও কাঁচা মরিচের দাম। তবে কিছুটা স্থিতিশীল সবজির দাম। আজ শুক্রবার সকালে কারওয়ানবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
চাঁদপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধারের আট দিন পর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত ক্ষোভের জেরে নিজের মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর