নারায়ণগঞ্জে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত ইমাম

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে পিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শনিবার রাত ১০টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সিজান। তিনি ওই এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিযার ছেলে।

নিহতের পরিবার জানায়, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন করেছে। রাতে বাসা থেকে ওই সংগঠনের অন্তত ৩০/৪০ জন সদস্য কাউছারের নেতৃত্বে সিজানকে ধরে নিয়ে নির্মম নির্যাতন ও পিটিয়ে গুরুত্ব আহত করে।

তাদের দাবি, পরে পরিবারের কাছে আহত অবস্থায় হস্তান্তর করলে দ্রুত তাকে উদ্ধার করে শহরের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক সিজানকে মৃত ঘোষণা করেন।

আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাউসার আহমেদ বলেন, জিসানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আছে। তাকে সংশোধন করার জন্য বুঝিয়েছি। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। পরে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেই।

এদিকে জিসানের মৃত্যুর খবর পেয়ে তার বড় ভাই বাবুর নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুল হকের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় আজ বিকেল প্রায় ৩টার দিকে উভয় পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির...
রাজধানীর লালবাগের ঘোড়াপট্টি এলাকায় রাস্তা পারের সময় বুলডোজারে পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৬০) এক নারীর মৃত্যু হয়েছে।
চাঁদপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধারের আট দিন পর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত ক্ষোভের জেরে নিজের মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। কেরানীগঞ্জ থেকে ত্রিশালে যাওয়ার পথে গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ট্রাক জব্দ করেছে।
ফুটবল বিশ্বকাপে আজ রাত ২টায় রোমাঞ্চকর ম্যাচ। শেষ ষোলোর লড়াইয়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচে নেইমার খেলতে পারেন পুরো ৯০ মিনিট। মুখোমুখি লড়াইয়ে নরওয়ে কখনো হারেনি...
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠানোর তথ্য দিয়েছেন...
জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচারের অভিযোগে আনিস আলমগীর, জান্নাতুল পিয়া ও সোমা ইসলামসহ আরও ৬ জনের বিরুদ্ধেও রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরাম নামেন একটি সংগঠন এই...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর আগেই শুরু হচ্ছে ঋণের কিস্তি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচককে এ বছরের মধ্যে কিস্তির দুই হাজার ২০০ কোটি টাকা দিতে হবে জাপান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর