নরসিংদীতে অনিয়মের দায়ে হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম

নরসিংদী শহরের পুরাতন কান্দাপাড়া এলাকায় অবস্থিত গ্রীন লাইফ (প্রাইভেট) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটির এক্স-রে কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে মডেল থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাসপাতালটির প্রয়োজনীয় লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা ছিল না। এছাড়া চিকিৎসা সেবা প্রদান ও হাসপাতাল পরিচালনায় আরও বেশ কিছু অনিয়ম ও অসংগতি পাওয়া যায়। লাইসেন্স না থাকা এবং নানা অনিয়মের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এসময় হাসপাতালের এক্স-রে কক্ষটি সিলগালা করার পাশাপাশি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নসহ সকল অসংগতি দূর করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খলিল কায়সার খোকন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার সাহা এবং সদর হাসপাতালের প্যাথলজিস্টরা।

​অভিযান শেষে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং চিকিৎসাসেবার মান বজায় রাখতে জেলাজুড়ে এই ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
সরকারি হাসপাতালে ঢুকে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি ডায়াগনস্টিকের কর্মীরা। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এমনই। পরীক্ষার রিপোর্টও হাসপাতালেই দিয়ে যাওয়া হয়। অথচ এসব পরীক্ষা মুগদা...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর