হুমকির মুখে ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষার মূল বাঁধ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম

বগুড়ায় যমুনা নদীর ভাঙনে ধুনটে হুমকির মুখে পড়েছে ব্রহ্মপুত্র ডান তীর রক্ষার মূল বাঁধ। বালির বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে চেষ্টা করলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ৯ বছরে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটে অন্তত ১ হাজার হেক্টর জমি বিলীন হয়েছে যমুনায়। বাড়িঘর হারিয়েছেন কয়েকশ মানুষ। 

গেল মাসের মাঝামাঝি ধুনট উপজেলার শওড়াবাড়ি নৌঘাট এলাকায় ভাঙন শুরু হলে যমুনায় বিলীন হয় বিপুল পরিমাণ আবাদি জমি। এখন নদী ভাঙছে বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধ থেকে ৬০০ থেকে ৭০০ ফুটের মধ্যে। 

পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি বস্তা আর টিউব নদীতে ফেলায় ভাঙনের তীব্রতা কিছুটা কমেছে। কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। ডান তীর রক্ষায় ৯ বছর আগে নেয়া প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হলে স্থায়ীভাবে বন্ধ হবে ভাঙন, বলছেন কর্মকর্তারা। 

পানি উন্নয়ন বোর্ডের বগুড়া সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ‘স্থায়ীভাবে ভাঙন রোধে আমাদের একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রণালয়ে আছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে আশা করি ভাঙন রোধ করা সম্ভব হবে।’

প্রস্তাবিত প্রকল্পের কাজ সময়মতো শুরু না করায় গেলো ৯ বছরে সারিয়াকান্দি, সোনাতরা ও ধুনটে অন্তত ১ হাজার হেক্টর জমি বিলীন হয়েছে যমুনায়। বাড়িঘর হারিয়েছে অন্তত সাড়ে ৫০০ পরিবার। 

বাঁধটি রক্ষা করা সম্ভব না হলে বগুড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর