ফরিদপুরে বাসচাপায় নিহত ৫

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়।

শনিবার রাত প্রায় ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোয়াদি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ওসি হেলাল উদ্দিন আরও জানান, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে।

গাজীপুরের কালিয়াকৈরে করণী ফ্যাশনস লিমিটেডের নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোন অপ্রীতিকর খবর...
প্রায় ছয় মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যার পর সুন্দরবনে ফিরছে একটি বাঘিনী। আগামীকাল রোববার সুন্দরবনে অবমুক্ত করা হবে। বন বিভাগ বলছে, চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ...
জয়পুরহাটে সরকারি তদারকির অভাব ও জনবল সংকটে এক সময়ের সম্ভাবনাময় রেশম শিল্প মুখ থুবড়ে পড়লেও, নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া ও কম খরচে ভালো লাভ হওয়ায় জয়পুরহাট সদর ও পাঁচবিবি...
বগুড়ায় যমুনা নদীর ভাঙনে ধুনটে হুমকির মুখে পড়েছে ব্রহ্মপুত্র ডান তীর রক্ষার মূল বাঁধ। বালির বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে চেষ্টা করলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, বলছেন পানি উন্নয়ন...
৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা দিয়ে। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে সর্বশেষ শিরোপা জেতার পর সেলেসাওরা আর বিশ্বমঞ্চের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেনি। এবার কার্লো...
ভিয়েতনামে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন পর্যটক নিহত হয়েছেন। এঁদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী। নিহতদের সবাই ভারতের নাগরিক।
প্রতিটি ডিমে ৪ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন খামারিরা। তাই উৎপাদিত ডিমের লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি...
রাজধানীর বনানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় কথিত পরকীয়াজনিত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।...
লোডিং...

এলাকার খবর