নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:২১ এএম

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আজ ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগে। এরপর নিয়ন্ত্রণে আসে সকাল ৭টা ১০ মিনিটে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কর্মীরা জানান, ভবনটির ভেতরে কেউ নেই। তবে কাপড়ের গুদাম হওয়ায় আগুনের তীব্রতা ছিল বেশি।

আগুনের খবর পেয়ে ভোর ৪টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে যোগ দেয় অন্যান্য ইউনিট। চারপাশ থেকে পানি দিয়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি আপাতত বলা সম্ভব হচ্ছে না।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুন বাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নওরিন নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল...
মাত্র এক শ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা, ব্যাংকপাড়া ডুবে যাচ্ছে। স্থবির হয়ে পড়ছে পুরো শহর। ঢাকার ৫০টি খালের মধ্যে কয়েকটি দ্রুত দখলমুক্ত করতে না পারলে, জলাবদ্ধতা...
ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে আছে। এতে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে অনুরোধ জানিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক...
রাজধানীর শনির আখড়ার কদমতলী এলাকায় বিদ্যুতায়িত হয়ে মো. রেজাউল করিম (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে বৃষ্টির পানিতে জমে থাকা বিদ্যুতের মিটার চেক করার সময় এই ঘটনা ঘটে। 
আমেরিকার ‘অপকর্ম বন্ধ না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এই হুঁশিয়ার দিয়েছে বলে আজ বুধবার আল জাজিরা...
জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজ যাত্রীদের পরিবহন করতে চায় তারা।
ইরানে অন্তত সাত ঘণ্টাব্যাপী হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে ইরানের উপকূলীয় এলাকায় অবস্থিত কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
রাজধানীর বংশালের আলু বাজারে এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতের দেড়টার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরী বিভাগে...
লোডিং...

এলাকার খবর