ইনডিপেনডেন্ট টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার 

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

নতুন বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা বলেন, গণতন্ত্র, জনগণ ও সমৃদ্ধির পথে গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে হবে।

সত্য, সাহস আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলার ১৫ বছর পূর্ণ করল ইনডিপেনডেন্ট টেলিভিশন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম শামসুর রহমান জানান, স্বাধীন সাংবাদিকতার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করেছে বর্তমান সরকার।

অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, দেশ গঠন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। 

আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান আশা করেন, ভবিষ্যতেও গণতন্ত্র, জনগণ ও সমৃদ্ধির পক্ষে দৃঢ় অবস্থান রাখবে এ প্রতিষ্ঠান।  

২০১১ সালে যাত্রা শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রতিষ্ঠানটি।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের সিঁড়ির পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার বয়স আনুমানিক ৫০ বছর। 
চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুম প্রায় শেষভাগে এসে পৌঁছেছে। তবে আশ্বিনা জাতের আমের বদৌলতে এখনো জমজমাট বাজার। চাষিরা বলছেন, অন্যান্য জাতের মতো আশ্বিনা আমেরও দাম পাচ্ছেন না তারা। এর মধ্যে সাম্প্রতিক...
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলে এক যুগেও বৈষম্য কাটেনি। গড়ে ওঠেনি তেমন একটা ছোট ও মাঝারি শিল্প। আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু হলেও দীর্ঘদিন ধরে তা তালাবদ্ধ। রয়েছে কর্মসংস্থানের সংকট। অবকাঠামোগত উন্নয়নের...
জগন্নাপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান ভবানীপুর গ্রামের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী লোকজন। ভোর রাতে ডিঙি নৌকাযোগে বাড়িতে ফিরছেলেন তারা।...
চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে চাকরি হারিয়েছেন অন্তত সাড়ে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক। এর আগে...
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
বর্তমান বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে জট বাড়ছে এবং দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সম্প্রতি অর্থ...
গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের শিল্প-কারখানাগুলোর উৎপাদন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প মালিকদের দাবি, গ্যাস সংকটে উৎপাদন অর্ধেকে নেমেছে। সংকট দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর