চাঁপাইনবাবগঞ্জে মৌসুমজুড়ে আমের দাম নিয়ে হতাশ চাষিরা 

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুম প্রায় শেষভাগে এসে পৌঁছেছে। তবে আশ্বিনা জাতের আমের বদৌলতে এখনো জমজমাট বাজার। চাষিরা বলছেন, অন্যান্য জাতের মতো আশ্বিনা আমেরও দাম পাচ্ছেন না তারা। এর মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিও হয়েছে আমের। সব মিলিয়ে মৌসুমজুড়েই আমের বাজারদর নিয়ে হতাশ চাষিরা। 

মৌসুমের শেষভাগে এসেও জমজমাট চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার। এখনও প্রতিদিন হাজার হাজার মণ আম বেচা-কেনা হচ্ছে এই বাজারে। এখন বাজার ভরে আছে আশ্বিনা জাতের আমে। অল্প পরিমাণে মিলছে ফজলি, বারি-৪-সহ আরো কয়েক জাতের জাম। 

চাষিরা বলছেন, এবার পুরো মৌসুমই আমের কাঙ্ক্ষিত দাম মেলেনি। এর মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে আমের বেশ ক্ষতিও হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম বলেন, ‘এ বছর জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের ফলন হয়েছে। মাঝের কিছুটা সময় দাম কম মিললেও এখন পরিস্থিতি স্বাভাবিক।’

এ বছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। এর মধ্যেই বাগানের ৬০ ভাগ আম বাজারজাত করেছেন চাষিরা।

কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলে এক যুগেও বৈষম্য কাটেনি। গড়ে ওঠেনি তেমন একটা ছোট ও মাঝারি শিল্প। আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু হলেও দীর্ঘদিন ধরে তা তালাবদ্ধ। রয়েছে কর্মসংস্থানের সংকট। অবকাঠামোগত উন্নয়নের...
দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি পরিদর্শনেই কঠোর অবস্থানের বার্তা দিলেন বরিশাল বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ রিফাতুল হায়দার। হঠাৎ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি...
নরসিংদীর মনোহরদীতে জমির সীমানায় নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা...
জগন্নাপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান ভবানীপুর গ্রামের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী লোকজন। ভোর রাতে ডিঙি নৌকাযোগে বাড়িতে ফিরছেলেন তারা।...
আগামী ৪ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ...
টাঙ্গাইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সংশোধন নিয়ে ভোগান্তিতে স্থানীয়রা। একদিকে সপ্তাহে একদিন মাত্র চালু থাকে এ কার্যক্রম; আর অন্যদিকে, সার্ভার জটিলতায় ভোগান্তির মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। দূরদূরান্ত...
সমুদ্রপথে মরক্কো থেকে স্পেনের সিউটাতে প্রবেশের সময় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। অধিকাংশেরই সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর