এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার কর্মী

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম

চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে চাকরি হারিয়েছেন অন্তত সাড়ে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক। এর আগে কারখানাগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। 

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রিফাইন্ড সুগার, সিমেন্ট, অয়েল, স্টিল, কোল্ড রোল্ড স্টিলস, চেমন ইস্পাত, ব্যাগ, পাওয়ার প্ল্যান্ট ও পশুখাদ্য উৎপাদনকারী কারখানা। তবে বাঁশখালীর এস এস পাওয়ার প্ল্যান্ট চালু থাকবে। 

প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, ব্যাংক হিসাব জব্দ থাকায় এবং নতুন করে এলসি খুলতে না পারায় কাঁচামাল আমদানি সম্ভব হয়নি। ফলে উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। দুই বছর আগে এসব কারখানায় প্রায় আট হাজার কর্মী থাকলেও ধাপে ধাপে জনবল কমানো হয়। সবশেষ কর্মরত প্রায় সাড়ে চার হাজার কর্মীকেও ছাঁটাই করা হয়েছে। 

চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থের অঙ্কে জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে রপ্তানি হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি। তৈরি পোশাকের পাশাপাশি...
ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রকোপ এবং গরমে বেড়েছে ডাবের চাহিদা। ফলে, ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া ডাবের দাম। কৃষকের কাছ থেকে কেনা মূল্যের চেয়ে কয়েক হাত ঘুরে ক্রেতার হাতে উঠছে তিনগুণ বেশি দামে।...
রাজধানীর খুচরা বাজারে গত আড়াই মাস ধরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে দেড়শ থেকে ১৬০ টাকায়।  সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। এরসঙ্গে বেড়েছে মসুর ডালের দামও।
মৌসুমের শেষ মুহূর্তে বাজারে বেড়েছে ইলিশের আমদানি। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর মাছঘাট। আগামী ৮ অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা আর আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে বেড়েছে বেচাকেনা। বাজারে ছোট ও...
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আলোচিত ৩০ মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল...
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর