ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

গ্যাস সংকটে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। পাঁচ থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস নিতে পারছেন না চালকেরা।

সবচাইতে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালক ও রাইড শেয়ারকারীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কর্ম ঘণ্টা কমে যাওয়ায় কাঙ্ক্ষিত আয় করতে পারছেন না তারা। আজ বুধবার রাজধানীর একাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র।

ঘন্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও প্রেশার না থাকায় কাঙ্ক্ষিত জ্বালানি নিতে পারছেন না চালকেরা। ফলে দিনে একাধিকবার লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। যার প্রভাব পরছে তাদের দৈনিক আয়ে।

এদিকে গ্যাসের জন্য অপেক্ষারত যানবাহনের দীর্ঘ সারি রাজধানীর সড়ক গুলোতে তৈরি করেছে তীব্র যানজট। যার ফলে গ্যাস সংকটের ভোগান্তি পোহাতে হচ্ছে সমগ্র নগরবাসীকে।

চালক ও গ্যাস চালিত যানবাহন ব্যবহারকারীদের পাশাপাশি এর প্রভাব পরে গৃহস্থালি কাজে। গ্যাস না থাকায় রান্নাবান্নার পাশাপাশি দৈনন্দিন কাজ করতে পারছেন না গৃহিণীরা। এই সংকট সমাধানে দ্রুত সরকারের যথাযথ পদক্ষেপের দাবি জানায় ভুক্তভোগীরা।

রাজধানীতে গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে। মঙ্গলবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো গ্যাস মিলছে না।...
তীব্র গ্যাস সংকটে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছে না চালকেরা। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারে এলএনজি টার্মিনালে...
চলমান গ্যাস সংকটে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ভোগান্তির চিত্র দেখা গেছে রাজধানীর গ্যাস পাম্পগুলোতেও। সিএনজি স্টেশনে চাপ না থাকায় যানবাহনে মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস।
দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ছে—এমন খবরে যশোরের সীমান্ত এলাকা বেনাপোল ও শার্শার তেল পাম্পগুলোতে হঠাৎ গ্রাহকদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে বেনাপোল সীমান্তের অধিকাংশ ফিলিং...
বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) প্রযুক্তির ব্রডগেজ যাত্রীবাহী কোচ সম্বলিত প্রথম ট্রেনসেট (রেক) সরবরাহ করতে প্রস্তুত ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)।
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, 'নির্বাচকের সাথে এটাই কথা হচ্ছিল যে, ২৩ বছর আগের মতো এই দল এখন আর নেই। এই দলের ওপর উনার বিশ্বাস আছে। আমরা খেলোয়াড় হিসেবে...
খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
সাভার থেকে বোমাসদৃশ প্রেসার কুকারের সন্ধান পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রেসার কুকারটিতে প্রকৃতপক্ষে কোনো বোমা রয়েছে কিনা তা নিশ্চিত হতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর...
লোডিং...

এলাকার খবর