কিশোরগঞ্জের হাওরে কমছে দেশীয় প্রজাতির মাছ

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে একসময় ১৬০ প্রজাতির দেশীয় মাছ পাওয়া গেলেও এখন তা কমে দাঁড়িয়েছে ৩০ থেকে ৪০ প্রজাতিতে। জলমহালের ইজারা প্রভাবশালীদের কাছে থাকায় সংকটে পড়েছেন জেলেরা। আয় কমে যাওয়ায় অন্য পেশায় ঝুঁকছেন অনেকেই।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর অধ্যুষিত গ্রাম চং নোয়াগাঁও। একসময় শতাধিক জেলে পরিবারের বসবাস ছিল।  

এই জেলেপল্লীতে নেই আগের সেই প্রাণচাঞ্চল্য। হাওরে মাছ না থাকায় অনেকে ছেড়ে চলে গেছেন পৈত্রিক ভিটাও। টিকে আছে বিশ থেকে পঁচিশটি পরিবার। জেলেদের অভিযোগ, শুধু মাছ কমে যাওয়া নয়, ইজারা ব্যবস্থাও তাদের জীবনকে কঠিন করে তুলেছে। 

হাওরাঞ্চলে একসময় অন্তত ১৬০ প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত। এখন তা কমে দাঁড়িয়েছে ৩০ থেকে ৪০ প্রজাতিতে।

মাছ না থাকার প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী বালিখলা পাইকারি মাছের বাজারেও। আগে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার মাছ বেচাকেনা হলেও এখন তা ৫০ লাখেরও কম।

কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘হাওরের নদী-নালা খনন এবং পোনা নিধন রোধ করা গেলে মাছের প্রজাতি রক্ষা সম্ভব। এ বিষয়ে সরকারের পাশাপাশি জেলেদেরও সচেতন হতে হবে।’

কিশোরগঞ্জের হাওর ও নদ-নদী থেকে প্রতি বছর ২৯ হাজার ৩২৪ টন মাছ পাওয়া যায়।

গাজীপুরে জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলায় ও গুলির শব্দ শুনে আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে একজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।
‎ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বলছে, জমিজমার বিরোধে তাকে...
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ১৬ হাজার...
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী এলাকায়...
সাতক্ষীরা-ভেটখালি আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় টেকসই হচ্ছে না নির্মাণকাজ। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে ঠিকাদার ও কর্তৃপক্ষের...
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে মার্কিন হামলায় ২০২৫ সালে দেড় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। গত বছরের এপ্রিলে...
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন...
দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রীর...
লোডিং...

এলাকার খবর