স্বামীর ক্ষমতায় আমার সঙ্গে এটা করেছেন তিনি, আদালত প্রাঙ্গণে তিশা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিশা বলেন, ‘একটা ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি নাকি আত্মসাৎ করেছি। আমার ১৫ বছরের ক্যারিয়ার। এটা কাম্য না, আমি একটা শাড়ির জন্য আদালতে আসব। ন্যায়বিচার যেন পাই, এটাই কামনা।’

মামলার বাদী একজন নারী উল্লেখ করে তিশা আরও বলেন, ‘তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে এবং আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে। সেগুলো আমি প্রকাশ করব।’

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র অ্যাডমিন আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তিশা। শাড়িটির প্রচারণা করবেন এবং মূল্য পরিশোধ করবেন—এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। পরে তিশা যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন আমিনুল ইসলাম। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন আদালত।

সম্প্রতি তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দাখিল করে পুলিশ। সেই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তিশার আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিনেত্রী। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

তবে মামলাটি নিয়ে তিশার বক্তব্য, একটি শাড়ির জন্য তাঁকে আদালতে আসতে হওয়া তাঁর ১৫ বছরের ক্যারিয়ারের জন্য কাম্য নয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও তোলেন এই অভিনেত্রী।

অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ...
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জামিন শুনানি হয়। ডনের...
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়িয়েছেন নাসিরুদ্দিন শাহ ও পীযূষ মিশ্র। এবার সেই বিতর্কে যোগ দিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। ভারতে নিট দুর্নীতি নিয়ে ককরোচ...
ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূরের জুটি নব্বইয়ের দশকে দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় তাঁদের রসায়ন ঘিরে তখন থেকেই নানা আলোচনা ও গুঞ্জন ছিল। তাঁদের সম্পর্ক নিয়ে...
মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল। আগামী মাস থেকেই ট্রেন চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। 
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে কৌশলে গায়েব করা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা...
তাড়াহুড়ো নয়, সকলের মতামত  নিয়ে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবয়ন করবে বিএনপি। এমনটাই জানিয়েছেন সরকার দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল...
গাজীপুরে জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলায় ও গুলির শব্দ শুনে আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে একজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।
লোডিং...

এলাকার খবর