১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগ, ব্যাটারি রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ জন আটক

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৮:০৬ এএম

১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালনের অংশ হিসেবে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা খিচুড়ি রান্না করেছেন বলে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। 

গত শুক্রবার দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী স্ট্যান্ড সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার রাতে কোতয়ালী থানায় তারা আটকে ছিলেন।

আটক রিকশা শ্রমিকেরা হলেন– হারুন শেখ (৫৪), আনোয়ার মোল্লা (৫১), মানোয়ার মোল্লা (৪৮), মজিদ শেখ (৫৬), ইউসুফ শেখ (৪৫) ও তার ছেলে রহিম শেখ (২৩)।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দেড় বছর  আগে জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে জেলার বিভিন্ন স্ট্যান্ডকেন্দ্রিক আঞ্চলিক শ্রমিক ইউনিয়ন কমিটির গঠন প্রক্রিয়া চলছে। 

সম্প্রতি শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার, তিতুমীর বাজার, ভাসানচর, অম্বিকাপুর, আলীপুর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার ধুলদী স্ট্যান্ড বাজার সংলগ্ন কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে রিকশা চালক, শ্রমিকেরা খিচুড়ি রান্নার আয়োজন করেন। 

১৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালনের অংশ হিসেবে এ খিচুড়ি রান্না করা হচ্ছে– এমন অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানার একদল পুলিশ শুক্রবার দুপুরে ধুলদি বাজার এলাকায় হানা দিয়ে ওই ছয় রিকশা শ্রমিককে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যান বলে জানা যায়। 

এ ব্যাপারে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, আমাদের সংগঠনটি রাজনৈতিকমুক্ত একটি সংগঠন। পুলিশ আমাদের ছয়জন শ্রমিককে অন্যায়ভাবে আটক করে রেখেছে। 

শনিবার রাত ১০টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে ওই শ্রমিকদের আনা হয়েছিল। তবে অভিযোগের সত্যতার বিষয়ে তদন্ত চলছে। তাদেরকে আটক করা হয়নি, পুলিশ হেফাজতে আছে! তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. রাসেলকে ফেনী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর থানার...
রাজধানীর পল্লবীতে গুলি করে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে হত্যার চেষ্টার ঘটনায় সন্ত্রাসী ল্যাংড়া রুবেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর...
রাজধানীর মহাখালীতে আজ মঙ্গলবার দুপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণও হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। 
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে  এ...
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার এক বিবৃতিতে নিজদলীয় ওই এমপির ওপর...
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় জয় ঢালি (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় এমন বিবৃতি দিয়েছে তেহরান। রয়টার্স জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর