পুলিশের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৮

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মূল অভিযুক্তসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মূল অভিযুক্তসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), তাঁর স্ত্রী শাম্মী আক্তার পলি (৩৮), ছেলে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০) ও দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (১৮), মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা (১৬), ইফাত আলম রাবিদ (২১), কাওছার আহমদ সোহাগ (২১) ও তাকবির রহমান তানহির (২০)।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে নাশকতার মামলায় দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটে চিকিৎসার জন্য নেওয়া হয়।

পুলিশের অভিযোগ, ওই দিন রাত দেড়টার দিকে প্রিন্সের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা হাসপাতালে জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের মারধর ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন।

ওসি মো. রতন শেখ জানান, গ্রেপ্তার আটজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
‎যশোরের কেশবপুরে ধান খেতের পাশের ড্রেন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে ওই মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে...
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুনা বেগম নামের (৪০) এক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র মহড়া, পর্যটকদের জিম্মি করে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। অবরোধের কারণে...
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন সাভার আশুলিয়ার পোশাককর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে ওই...
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। আজ রোববার সকাল থেকে মিরপুরসহ বিভিন্ন এলাকায় ওই...
জাতীয় দল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোটের কারণে সাফের দল থেকে ছিটকে গেছেন রোনান সুলিভান। তাঁর শূন্যতা কীভাবে পূরণ করববেন, সেটা নিয়ে এখন ভাবতে হবে ডুলিকে।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর