ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা করা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩১ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫১ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন ও সিটিটিসি বিভাগে ২ জন।

অভিযানকালে ২টি দেশীয় তৈরি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, ৪ টি চার্জারে মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, ১টি চাকু, ১টি কাঁচি, ১টি ব্লেডের অংশ বিশেষ, ৫টি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০  টাকার ১টি হাতের ঘড়ি, ১৫৬ পিস তাস, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল ও ১টি  সিপিইউ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর হাজারীবাগে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে হাজারীবাগ থানাধীন মনেশ্বর রোডের একটি অটোরিকশার গ্যারেজে এ...
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের এক সফল অভিযানে অস্ত্র মামলার ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার রাতে...
দুর্নীতি দমন কমিশন–দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান এবং সাজ্জাদ হোসেন ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। বুধবার সকালে প্রথমবারের মতো...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কান্নাকাটি করে ঘুমের ব্যাঘাত ঘটানোয় ১৪ দিন বয়সী নিজ সন্তানকে পানির ড্রামে ফেলে হত্যা করেছেন এক মা। গতকাল সোমবার রাতে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের...
রাজধানীর কদমতলী থানার সামনে জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নাবিল আহমেদ (২১) ২০ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে এক মাসের পর্যবেক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হচ্ছে। শিগগিরই আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন।
গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের প্রায় এক বছর হলেও এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। গতবছরের সেপ্টেম্বের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ...
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেও 'প্রহসনের অংশ' হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর