রাজধানীতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

রাজধানীর হাজারীবাগে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে হাজারীবাগ থানাধীন মনেশ্বর রোডের একটি অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।  

গ্যারেজের মালিক মো. আরিফ মিয়া জানান, নিহত পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি দুপুরের দিকে গ্যারেজে এসে অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে মৃত বলে ঘোষণা করেন।  

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তার পিতার নাম আব্দুর রকিব। বর্তমানে হাজারীবাগ এলাকার মনেশ্বর রোডেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ইমাম-উলামাদের বাধায়, কনসার্ট বাতিল হলো কিশোরগঞ্জে। প্রস্তুতির শেষ পর্যায়ে বিশৃঙ্খলা আশঙ্কায় অনুষ্ঠানটি বন্ধ করে জেলা প্রশাসন। পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে...
মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থানের জঙ্গল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২০ বছর। তবে এখনও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্টের আবেদন করতে এসে বিদেশি নাগরিক সন্দেহে এক নারী ও তাকে সহযোগিতার অভিযোগে আরেক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা...
কঙ্গোতে এবারের ইবোলা প্রাদুর্ভাবের সূচনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকরা। ভাইরাসের জিনগত বিশ্লেষণে দেখা গেছে, এটি ২০০৭ বা ২০১২ সালের প্রাদুর্ভাবের ধারাবাহিকতা নয়। বরং বুন্ডিবুগিও ধরনের ইবোলা...
বিএনপির ৩১ দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা থাকলেও সংবিধানে তা বহাল থাকায় সংসদ সদস্যরা ইচ্ছামতো ভোট দিতে পারেনি বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর