নবম পে-স্কেল এ বছরই, অর্থের যোগান নিয়ে শঙ্কা

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

এ বছরের মধ্যেই চালু হবে নতুন পে স্কেল। কিন্তু অর্থনীতিবিদদের সন্দেহ, এত টাকা কোথায় পাবে সরকার? বিশেষজ্ঞদের মতে, টাকার জোগান দিতে কর বাড়াতে হবে, অথবা অন্য খাতে বরাদ্দ কমাতে হবে। ঋণ করে বা টাকা ছাপিয়ে এ চাপ সামলানো ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন তারা। আর তাই আরও পর্যালোচনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

সরকারে এখন প্রায় সাড়ে ১৪ লাখ কর্মচারী। তাদের সবশেষ পে-স্কেল দেওয়া হয় ২০১৫ সালে। নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন শতভাগ বাড়ানোর পরিকল্পনা করছে বিএনপি সরকার।  

প্রথমে কেবল মূল বেতন কার্যকর হবে। এর পরের বছর দেওয়া হবে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।  

অর্থনীতিবিদরা বলছেন, এত বড় অঙ্কের টাকা বাজেটে জোগান দিতে হয় কর বাড়াতে হবে, না হয় অন্য খাতে বরাদ্দ কমাতে হবে। অথবা ঋণ নিতে হবে, কিংবা টাকা ছাপাতে হবে। সামগ্রিকভাবে সরকারের খরচ বাড়বে, চাপ পড়বে বেসরকারি খাতে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।  

সিপিডি'র গবেষণা পরিচালিক তৌফিকুল ইসলাম খান বলেন, 'এটাকে (যদি) খণ্ডিতভাবে বাস্তবায়নের দিকে সরকার আগান, সুস্পষ্ট একটা পথনির্দেশিকা এখানে আসতে হবে। কিন্তু সেই সময়ের ভেতরেও কিন্তু সম্পদ সংগ্রহে যে আমাদের ঘাটতি আছে, আমাদের যে দুর্বলতা আছে, এটাকে কিন্তু পূরণ করাটা দরকার।'   

অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতির কথা যদি বিবেচনা করেন, সরকার অর্থায়ন করবে কোথা থেকে, যদি যথেষ্ট পরিমাণ রেভিনিউ সংগ্রহ না করতে পারে। অতএব সেই জায়গায় সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। 

তাদের মতে, কর্মচারীদের জীবনমান আর অর্থনীতির ভারসাম্য দুটোতেই নজর রাখতে হবে সরকারকে।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর