প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের জন্য রাজধানীতে কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের স্মরণসভা 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ এএম

প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন। শনিবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. অনুপম হোসেন। প্রয়াতদের নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রবীণ ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, শামিম আশরাফ চৌধুরী, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, ভাষ্যকার শামসুল আলম গ্রিন্থ, কাজল সরকার, পলাশ খাঁন, সামসুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ, সংগঠক, ক্রীড়া ভাষ্যকার, প্রয়াতদের আত্মীয়-স্বজন এবং সাংবাদিকসহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠের খেলাকে দারুণ বর্ণনায় যারা গ্রাণবন্ত এবং জীবন্ত করে শ্রোতা এবং দর্শকদের কাছে পৌঁছে দেন, সেই সব ক্রীড়া ভাষ্যকারদের কথা মাথায় এলেই, মনে পড়ে- আবদুল হামিদ, খোদা বকস মৃধা, বদরুল হুদা চৌধুরী, মঞ্জুর হাসান মিন্টু, আতাউল হক মল্লিক, তৌফিক আজিজ খাঁন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মুসা, নুর আহমেদ প্রমুখদের নাম।

তারা বলেন, এইসব গুণী কিংবদন্তী ক্রীড়া ভাষ্যকারগণ বিগত বছরগুলোতে পরলোক গমন করেছেন। বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন এবং সম্প্রসারণে এদেশের সূচনালগ্ন থেকে ক্রীড়া ভাষ্যকারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রেস বিজ্ঞপ্তি

প্লাস্টিকের বোতল বা পলিথিনের মতো বর্জ্য জমা দিলেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। পরিমাণ এক কেজি হলে মিলবে চাল-ডিম। প্লাস্টিক বর্জ্য ৫ থেকে ৬ কেজি জমা দিলে পাওয়া যাবে পাঙ্গাস মাছ বা ব্রয়লার মুরগি।...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। মেয়ের বিয়ের দিন-তারিখ...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মহাখালি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঢাকা-জামালপুর...
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর