এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩, বাস জব্দ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ এএম

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মহাখালি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঢাকা-জামালপুর রুটের একটি বাসও জব্দ করা হয়।

নিহত ইসমাইল প্রায় ৫ লাখ টাকা নিয়ে মেয়ের বিয়ের বাজার করার উদ্দেশে ঢাকায় এসেছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তিনজনকে গ্রেপ্তার বাস জব্দের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

গত শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে টেপ পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপে মেলে পরিচয়। জানা যায়, নিহতের নাম ইসমাইল হোসেন, বাড়ি জামালপুর সদরের সোনদিয়া বাজারে।

এ ঘটনায় মামলা করেছেন নিহতের ছেলে মো. হাসান। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শরীরে জখমের চিহ্ন এবং নাক, মাথা ও ডান হাতের কবজি সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। জানানো হয়, গ্রামের বাড়ির জমি বিক্রির নগদ পাঁচ লাখ টাকা ও গ্রামের বাড়ির জন্য মূল্যবান জিনিসপত্র নিয়ে ঢাকা থেকে জামালপুর যাচ্ছিলেন তিনি। এরপর নিখোঁজ হন তিনি। 

এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় মরদেহ উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শনিবার রাজধানীর মহাখালী থেকে আটক করা হয় ঢাকা জামালপুর রুটের বাস চালকসহ তিনজনকে। এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা বলছে পুলিশ। 

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। মেয়ের বিয়ের দিন-তারিখ...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস...
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
প্লাস্টিকের বোতল বা পলিথিনের মতো বর্জ্য জমা দিলেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। পরিমাণ এক কেজি হলে মিলবে চাল-ডিম। প্লাস্টিক বর্জ্য ৫ থেকে ৬ কেজি জমা দিলে পাওয়া যাবে পাঙ্গাস মাছ বা ব্রয়লার মুরগি।...
একসময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানীর কাছেই তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি মাদক কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক বছরে পাওয়া গেছে ১০টিরও বেশি। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর