গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট গ্রেপ্তার ৪০ জনকে গ্রেপ্তার করা হলো।
এদিকে এরমধ্যে ২৪ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাতে রাজধানীর উত্তরখানে গোপনে বৈঠকের সময় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৮ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালায় তারা। এসময় গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও অন্তত ৩০ জন নেতা-কর্মী পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি।



