নারায়ণগঞ্জে ট্রলার ডুবি: মেঘনায় নিখোঁজ একই পরিবারের ৪ জন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ একই পরিবারের শিশুসহ ৪ জন। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। 

এর আগে বৃহস্পতিবার সোনারগাঁওয়ের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়।

নারায়ণগঞ্জ  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলমান রয়েছে। নিখোঁজ ৪ জনের মরদেহ এখনও কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস কোস্টগার্ড, নৌ ও বিআইডব্লিউটিএ সমন্বয় করে উদ্ধার অভিযান চালাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার কুমিল্লার হোমনা থেকে ট্রলারে করে ১৩ জন সোনারগাঁওয়ের হারিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ট্রলারটি সোনাময়ী এলাকায় ঝড়ের মুখে পড়ে ডুবে যায়। ​এসময় ৮ জন সাতঁরে পাড়ে উঠতে পারলেও ৫ জন নিখোঁজ হয়। পরে মৃত অবস্থায় এক নারীকে উদ্ধার করা হলেও, একই পরিবারের আরো চারজন নিখোঁজ রয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড,  নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ।

ঝালকাঠিতে বিষখালী নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। ভাঙনের ঝুঁকিতে স্কুল, মসজিদ ও সাইক্লোন শেল্টারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। নদীতীর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ এরই মধ্যে...
নাটোরে দুই শিশুর বিরোধের জেরে বায়েজিদ নামে ৮ বছর বয়সী এক শিশুর হাতের আঙ্গুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় এ...
নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা...
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজয়ের মধ্য দিয়ে আসিয়ান কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার কাছে বলতে গেলে অসহায় আত্মসমর্পণই করেছেন তারিক কাজি-সাদ...
বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে বাংলাদেশেও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। 
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত, প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার, গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। পুলিশ বলছে, প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা না...
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ ভারসাম্যপূর্ণ, বলছেন রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, দেশের সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকটগুলোও ভাষণে সমানভাবে তুলে ধরেছেন তিনি।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর