বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে দেশেও সমন্বয় করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে বাংলাদেশেও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন ‎বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। 

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে দাম কমানো হবে। 

দেশে এলএনজি সংকট নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জাহাজ থেকে এলএনজি খালাস করা সম্ভব হয়নি। তবে শুক্রবার সকাল থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেলের পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা বলেছি জ্বালানি বাজার স্থিতিশীল হলে জ্বালানির মূল্য যখনই সমন্বয়ের সুযোগ হবে; বাজারের মূল্য কমে আসার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে আমরা জনগণকে স্বস্থি দেবার জন্য আরও নিম্নস্তরে মূল্য পুননির্ধারণের চেষ্টা করব।’ 

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর, বিআরটিএ’র নতুন ভাড়া নির্ধারণ নিয়ে নাখোশ যাত্রীরা। নির্ধারিত হার না মেনে অনেক বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারির কারণে ইচ্ছামতো ভাড়া আদায়...
গাড়ি সচল আর ইঞ্জিন ভালো রাখতে মানসম্মত ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও বাজার সয়লাব নকল ও ভেজালে। বিএসটিআই বলছে, বাজারে বিক্রি হওয়া ইঞ্জিন অয়েলের ৩০ শতাংশই ভেজাল কিংবা...
সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে।...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় তেমন কোনো অগ্রগতি না হওয়ায় বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি দাম...
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে তারেক রহমানের সরকার চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার...
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজয়ের মধ্য দিয়ে আসিয়ান কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার কাছে বলতে গেলে অসহায় আত্মসমর্পণই করেছেন তারিক কাজি-সাদ...
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত, প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার, গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। পুলিশ বলছে, প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা না...
নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ একই পরিবারের শিশুসহ ৪ জন। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর