নারায়ণগঞ্জে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রাখা প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২–৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১নং ঢাকেরশ্বরী বাজারস্থ দেবাশীষ ঢালীর দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে ডাকাতির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়। 

এ ব্যাপারে স্বর্ণের দোকানের মালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার সময় ১০–১২ জনের একটি ডাকাত দল হঠাৎ আমার দোকানে প্রবেশ করে। পরে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে ভয় দেখিয়ে আমাকে বেদম মারধর করে দোকানে থাকা কাস্টমারের কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রাখা আর‌ও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২–৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না। লুণ্ঠিত মালামার উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার ৩০টি স্কুলে চালু হয়েছে ভাষা, বিজ্ঞান, সংস্কৃতি ও বিতর্কের ক্লাব। জেলা প্রশাসনের এই উদ্যোগে লেখাপড়ার পাশাপাশি নানা বিষয় চর্চার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ...
অপ্রতিম হত্যার পর এবার বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোনকল করে তার বাবা-মাকে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন হয়েছে।...
পাহাড়, সমুদ্র, নদী, হাওর নিয়ে প্রকৃতির বৈচিত্রময় সম্ভার বাংলাদেশ। তবে পাঁচ দশকের বেশি সময়েও পর্যটনে হয়নি কাঙ্ক্ষিত বিকাশ। প্রায় দেড় হাজার পর্যটন স্পট চিহ্নিতের লক্ষ্যও বাস্তবায়নি হয়নি এখনো। বিদেশি...
সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস, পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আবার, বাড়তি দামেও পাচ্ছেন না অনেক ভোক্তা। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় বিভিন্ন...
জাতিসংঘ অধিবেশনে কূটনৈতিক ব্যস্ততা শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনেও তিনি বৈঠক করেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মানবাধিকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর