শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নেত্রকোণায় ৩০ স্কুলে বিতর্ক ক্লাব

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার ৩০টি স্কুলে চালু হয়েছে ভাষা, বিজ্ঞান, সংস্কৃতি ও বিতর্কের ক্লাব। জেলা প্রশাসনের এই উদ্যোগে লেখাপড়ার পাশাপাশি নানা বিষয় চর্চার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এমন উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও খুশি।

শিক্ষার্থীদের মেধা বিকাশে সৃজনশীল চর্চার বিকল্প নেই। কিন্তু নানা সীমাবদ্ধতায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রমের বাইরে কার্যক্রম খুব সীমিত।

ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশে এবং  মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নেত্রকোণার স্কুল নেয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে চারটি করে ক্লাব।ভাষা ক্লাবে চর্চা হচ্ছে ভাষার প্রয়োগ ও দক্ষতা, বিজ্ঞান ক্লাবে বাড়ছে জানার আগ্রহ ও বিজ্ঞানমনস্কতা। সাংস্কৃতিক ক্লাবে নাচ, গান, আবৃত্তি চর্চা এবং বিতর্ক ক্লাবে উপস্থাপনা ও যুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করছে তরুণ শিক্ষার্থীরা। 

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘এমন উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক, সংস্কৃতিমনা ও গবেষণাধর্মী হবে। বিশ্বায়নের যুগে টিকে থাকার সক্ষমতা অর্জন করবে শিশু ও তরুণেরা।’

শিক্ষা প্রতিষ্ঠানের এই ৪ ক্লাবে অংশ নিয়ে পাঠ্যবইয়ের বাইরেও নতুন নতুন বিষয় শিখছে শিক্ষার্থীরা। আর দক্ষতা অর্জনের সাথে সাথে বাড়ছে আত্মবিশ্বাস।

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ...
অপ্রতিম হত্যার পর এবার বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোনকল করে তার বাবা-মাকে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন হয়েছে।...
সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস, পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আবার, বাড়তি দামেও পাচ্ছেন না অনেক ভোক্তা। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় বিভিন্ন...
জাতিসংঘ অধিবেশনে কূটনৈতিক ব্যস্ততা শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনেও তিনি বৈঠক করেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মানবাধিকার...
কয়েকদিনের মাথায় আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা করছে পরিশোধন ও সরবরাহ কোম্পানিগুলো। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে এরই মধ্যে সরবরাহ কমিয়ে দিয়েছে তারা। খুচরা বিক্রেতাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর