ফেনীতে হাসপাতালে বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন ভবন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুতের সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের নতুন ভবনে প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। তীব্র গরমে আইসিইউসহ বিভিন্ন ওয়ার্ডের রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা সাব-স্টেশনের ভেন্টিলেশন ফ্যান খুলে ভেতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে মেরামতের কাজ শুরু হয়। পরে দুটি বিদ্যুৎ লাইনের একটি বেলা ১১টার দিকে এবং অন্যটি বিকেল ৫টার দিকে সচল করা হয়।

সাব-স্টেশনের দায়িত্বে থাকা প্রতিনিধি হাবিবুর রহমান জানান, দুর্বৃত্তরা ট্রান্সফরমার ও বড় জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশের পাশাপাশি সব তামার ক্যাবল খুলে নিয়ে গেছে। খবর পাওয়ার পর মেরামতের কাজ শুরু করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, ‘চোরেরা সব ক্যাবল নিয়ে গেছে। এর আগেও হাসপাতালের ভবন থেকে থাইগ্লাস, বাথরুমের কলসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে।’

ফেনী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আনিসুল হক বলেন, ‘সাব-স্টেশনটি গণপূর্ত বিভাগের অধীন হলেও এটি ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর নিরাপত্তার দায়িত্ব তাদের। পাহারা না থাকায় চুরির ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’

এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুর নবী বাদী হয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন 
সহকারী উপপরিদর্শক (এএসআই) নয়ন চন্দ্র দাস।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার একটি বাসা থেকে তাসরিন জাহান (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।...
পার্কিংয়ের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়িতে নিয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন...
রাজবাড়ী শহরে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার শহরের পান্না চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। মঙ্গলবার দুপুরে রিকশায় করে কাপড় বাজারে যাওয়ার পথে...
রাজধানীতে জমকালো আয়োজনে ‘বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬’ সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত তিন শতাধিক...
আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর