মিরপুর–১০ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যান চলাচল ব্যাহত

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বরে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে ওই এলাকায় এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভের মধ্যে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

জানা গেছে, সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে মিরপুর ১০ নম্বরের মেট্রোস্টেশনের গেট এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি এখনও থমথমে।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আশপাশের এলাকা থেকে পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর–১০ নম্বরে জড়ো হয়ে মোড় অবরোধ করেন।

এরআগে একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিককেরা। এদিন মিরপুর–১ নম্বরের শাহ আলী এলাকায় মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ছাড়া গাজীপুরেও আজ সকাল থেকে বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক পোশাক কারখানা।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠন করা হবে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা বলেছেন। গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।

অবশেষে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বিবৃতিতে এ ঘোষণা দেন তারা।
গ্যারান্টি ক্লজসহ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ করেছে নদী বাঁচাও আন্দোলন।
আন্দোলন-বিক্ষোভের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম। আজ সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য ভবনের তালা ভেঙে ভেতরে...
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন করা যাবে, অর্থাৎ একজন পাঁচটির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না। আজ রোববার দুপুরে সচিবালয়ে এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার...
ঘরের মাঠ লাহোরে গতকাল শনিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তাতে ওয়ানডে কোনো টুর্নামেন্টে দীর্ঘ ৯ বছর পর শিরোপার স্বাদ পেয়েছে দলটি।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যার তদন্ত নতুন মোড় নিয়েছে। গত ২৭ অক্টোবর (মঙ্গলবার) মধ্যরাতে উত্তরার একটি রেষ্টুরেন্টে দেড় ঘণ্টা অবস্থানের ফুটেজ পাওয়ার পর, তদন্তে আসে নতুন গতি।...
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর