কোচিং নির্ভরতায় এইচএসসিতে ফল বিপর্যয়, শিক্ষার্থীদের ক্লাসমুখী করার তাগিদ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। শতভাগ শিক্ষার্থী পাস করেছে মাত্র ৩টি কলেজে।

এছাড়া ‎গত ৪ বছরের মধ্যে যশোর শিক্ষা বোর্ডে এবার ফলে সবচেয়ে বড় ধস। গড় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করার তাগিদ শিক্ষাবিদদের।

এইচএসএসসির ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ ফাইভের সংখ্যা কমেছে। ইংরেজি বিষয়ে ফল সবচেয়ে খারাপ হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডে ১১টি কলেজে কেউ পাস করেনি।

বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের দাবি, নিয়মিত ক্লাসে না আসা, কোচিং নির্ভর হয়ে যাওয়ায় ফলাফল খারাপ হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করতে পারলে আগামীতে ভালো ফলের আশা তাদের।

অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মাহবুবুল হক বলেন, আমরা ক্লাসমুখী করাতে পারছি না। শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি ততটা আগ্রহ দেখাচ্ছে না। এসব কারণেই শিক্ষার মান খারাপ হচ্ছে। 

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ মোর্শেদ রেজা বলেন, ক্লাসরুমের প্রতি আস্থা, সঠিকভাবে শিক্ষার্থীদের ক্লাসরুমে যেতে হবে। পরীক্ষা জীবনেরই অংশ। 

গত ৪ বছরের মধ্যে যশোর শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে বেশী ফল বিপর্যয় হয়েছে। ১৬টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ পাস করেছে মাত্র ৩টি প্রতিষ্ঠানে।

কুড়িগ্রাম জেলার ৯টি কলেজে সবাই ফেল করেছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাশ করেছে মাত্র ৪টি শিক্ষা প্রতিষ্ঠান।

(প্রতিবেদনের তথ্য পাঠিয়েছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা) 

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশিত হয়েছে। বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। পরীক্ষার্থীরা ঘরে...
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ শনিবার। সকাল ১১টায় সচিবালয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরই সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। বেলা ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে দেখা দেওয়া শ্রমিক অসন্তোষ আজ অনেকটাই স্বাভাবিক। রোববার সকাল থেকে পোশাক শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতো কারখানায় প্রবেশে...
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ রোববার সকাল থেকে এমন...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র মহড়া, পর্যটকদের জিম্মি করে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। অবরোধের কারণে...
এত বছরের অপেক্ষার পূর্ণতা, তবে কেইন যে খুব বেশি ব্যবধানে ব্যালন ডি’অর জিতেছেন, ব্যাপারটা এমন নয়। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের চেয়ে মোটে ২৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। ব্যালন ডি’অর...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর