এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবিরের আদালতে গাজী নজরুলের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজিজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম ও নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। 

মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দুটি বাসের মধ্যে গতির প্রতিযোগিতা চলাকালে একটি বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর আনুমানিক ২টার...
ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে ঢাকার সাভারের আশুলিয়ায়। সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে এই বিক্ষোভ করেন শ্রমিকরা। কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েকদিন ধরে চলা শ্রমিক আন্দোলনে আজও অচল হয়ে উঠছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও সোমবার সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ...
মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী জামতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 
কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়েছে টিকটক। চলতি বছরের এপ্রিল থেকে জুনে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ এসব ভিডিও।...
দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরেও...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর