অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

আগামী দুই বছরের জন্য অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম।

রোববার সংগঠনটির দশম বার্ষিক সাধারণ সভা শেষে প্রকাশিত আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফলে এ তথ্য জানানো হয়।

অ্যাটকোর নির্বাচন কমিশনের চেয়ারম্যান আহমাদ ইকবাল হাসান স্বাক্ষরিত ফলাফলে নতুন নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।

এ ছাড়া নির্বাহী কমিটির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসীম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, শামীম ইসলাম, সৈয়দ সমাদুল হক ও নাভিদুল হক।

এদিকে, টেলিভিশন চ্যানেলের ডিজিটালাইজেশন, টিআরপি ব্যবস্থার সংস্কার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে অ্যাটকো।

রোববার বিকেলে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয় অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। সংগঠনটির ২৬ জন সদস্যের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৩ জন। সভাপতি পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন অঞ্জন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার মাহফুজুর রহমান পান ৩ ভোট।

নির্বাচনের পর নতুন নেতৃত্ব জানায়, টেলিভিশন চ্যানেলের ডিজিটালাইজেশন ও টিআরপি ব্যবস্থা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে সরকার আন্তরিক। পাশাপাশি গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা রক্ষায় কাজ করবে সংগঠনটি।

রাঙামাটির জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি'র জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী ও সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করে নিয়ে গেছে সাদা পোশাকধারী ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক...
টেলিভিশন সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন ও সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ (টিইসি)। দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ পর্যায়ের...
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সময় টিভির এমডি আহমেদ জোবায়েরসহ ৬ জনের নামে সমন জারি করেছে। তাঁদের বিরুদ্ধে কলাবাগান থানায় বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়েছে। আগামী ১৭ জুন স্বয়ং বা উকিলের...
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান। দ্বি-বার্ষিক এই কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন...
নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে শিবপুর উপজেলার কামরাবো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়...
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় বিষ বিক্রেতাসহ এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার  অভিযান চালিয়ে সুন্দরবনের ছোট জোংড়া খাল থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।  
প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়সীদেরও তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন...
রোহিঙ্গা ইস্যুতে সরকার সমাধানের দিকে যেতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর