নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ছোটন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকায় মেঘনা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ছোটনের গ্রামের বাড়ি রংপুরে। তার বাবার নাম আব্দুস সামাদ। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় বসবাস করতেন।

ছোটনকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মাহমুদুল হাসান জানান, তারা একই কুরিয়ার সার্ভিসে কাজ করেন। তবে তাদের কর্মক্ষেত্র আলাদা। শনিবার দুপুরে ছোটন মোটরসাইকেল চালিয়ে মেঘনা সেতুর পাশ দিয়ে যাওয়ার সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা ছোটনকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান এবং তাদের অফিসে দুর্ঘটনার খবর দেন। পরে সহকর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলেও তারা জানতে পেরেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ছোটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

পঞ্চগড়ের বোদায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত আট যাত্রী হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক...
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। 
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা হয়।
নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। 
শ্রম আইন মেনে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে...
সেই স্মৃতি পুনরাবৃত্তির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সাফের এবারের ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান। আর পাকিস্তানকে বধ করতে প্রথমবারের মতো একাদশে ৮ প্রবাসী ফুটবলার নিয়ে মাঠে নামছে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩০৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৭ জন হাম রোগী। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ রোগী।
লোডিং...

এলাকার খবর