গোপালগঞ্জে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, বাসে আগুন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসে আগুন ধরিয়ে দেয়।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিবুল সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে মহিবুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও তিন পথচারী। মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।’

সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দ করেছে বিজিবি-১৯। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ জব্দ করা হয়।
খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে...
মাহদীর দাবি, রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে তাদের বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়। দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার ছোট...
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি রোববার রাতে নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে। যা পরে ঘূর্ণিঝড়-আকভানে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর গতিপথ এখনো স্পষ্ট নয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৮...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ছোটন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
শ্রম আইন মেনে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে...
সেই স্মৃতি পুনরাবৃত্তির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সাফের এবারের ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান। আর পাকিস্তানকে বধ করতে প্রথমবারের মতো একাদশে ৮ প্রবাসী ফুটবলার নিয়ে মাঠে নামছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর