মাদারীপুরে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

মাদারীপুরে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে আসিফ খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ খান ওই গ্রামের আজিজ খানের ছেলে। গত ১১ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রোববার দুপুরে ঘটকচর এলাকার একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় পরিবারের সদস্যরা আসিফের মরদেহ শনাক্ত করেন।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‌‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।’

দিনাজপুরের বিরলে একটি কওমি মাদ্রাসার বাথরুম থেকে শাফায়েত হোসেন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের বাঁশখালীতে একই ঘর থেকে সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশু ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ির একটি ঘর থেকে...
চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার এলাকা থেকে সুমি আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামের সাবেক এক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ...
ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ। তবে বরিশালের মোকামগুলোতে ইলিশের দেখা নেই। সংকটের কারণে বাজারে ইলিশের দামও আকাশছোঁয়া। আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট, নাব্যতা সংকটে ইলিশের উৎপাদন কমছে...
ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত কলারন-সন্ন্যাসী ফেরিঘাটটি দীর্ঘ ২০ বছরেও চালু হয়নি। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন পিরোজপুর ও বাগেরহাটের তিন উপজেলার লক্ষাধিক বাসিন্দা। বিশেষ করে বর্ষায় খেয়া পারাপার...
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় আব্দুর রশিদ শেখ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর