বাঁশখালীতে একই ঘর থেকে বাবা ও দুই শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে একই ঘর থেকে সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশু ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ উদ্ধারকাজ চালান।

নিহত বাবার নাম মো. জাহেদ। তিনি বাঁশখালীর সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। নিহত দুই শিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে যমজ সন্তানদের জন্য দোয়া করতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মসজিদে যান জাহেদের স্ত্রী। যাওয়ার সময় দুই শিশুকে বাড়িতে রেখে যেতে বলেন জাহেদ। বিকেলে বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় দুই শিশুর মরদেহ এবং ঘরের একটি পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদের মরদেহ দেখতে পান তারা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬...
চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার এলাকা থেকে সুমি আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজ সেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভূমি অফিসের গুরত্বপূর্ণ নথি ও সমাজসেবা কার্যালয়ের আবাসপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামের সাবেক এক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ...
পুরুষ সঙ্গী ছাড়া, অথবা নারী নার্স উপস্থিত না থাকলে নারী রোগীদের চিকিৎসা না দিতে অঘোষিত নির্দেশনা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এক্ষেত্রে নির্দেশনা মানতে পুরুষ চিকিৎসকের বাধ্য করছে তালেবান...
ভারতের আসামে কনটেইনার ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আসামের...
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে কুলখানির খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা...
বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে...
লোডিং...

এলাকার খবর