যশোরে প্রাচীন স্থাপনার সন্ধান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬ এএম

প্রত্নতাত্ত্বিক মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে যশোরের মণিরামপুরের ধনপোতা ঢিবিতে। ধারণা করা হচ্ছে সনাতন অথবা বৌদ্ধ ধর্মাবলম্বীদের হতে পারে এ প্রার্থনাস্থলটি। ঢিবিটি খননকালে পোড়া মাটির টেরাকোঠা বল, চুন রাখার পাত্র, কাঁচের চুরি, লৌহ জাতীয় শলাকা, নকশাকৃত ইটের সন্ধান মিলেছে।

প্রত্নতাত্ত্বিক বিভাগের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, প্রাপ্ত প্রত্নবস্তুর সাথে মনিরামপুরের দমদম পীরের ঢিবি, কেশবপুরের ভরত ভায়না, ডালিঝিরা ঢিবি এবং খুলনার পাইকগাছার কপিলমুনি প্রত্নস্থানের মিল রয়েছে।

ইয়াসমিন আরো জানান, ২০২৩ সালের ১০ ডিসেম্বর ধনপোতা ঢিবির আনুষ্ঠানিক খননকাজ শুরু করে প্রত্নতাত্ত্বিক বিভাগ। ঢিবিটিতে মোট ২০ টি কূপ খনন করা হবে। যার মধ্যে ১০টি কূপ খননে ইটের বেশ কয়েকটি চওড়া দেয়াল বেরিয়ে এসেছে। প্রাচীন স্থাপনার এই অংশগুলো ছাড়াও পাওয়া গেছে মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও লোহার পেরেক।

লাভলী ইয়াসমিন বলেন, ‘প্রাপ্ত নিদর্শনগুলো নিয়ে গবেষণা চলছে। এখন পর্যন্ত যা পাওয়া গেছে, তা দিয়ে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। চলতি বছরও খনন কাজ চলবে। এরপর হয়ত আমরা একটি উপসংহারে পৌঁছাতে পারবো।’

 ধনপোতা ঢিবি সংলগ্ন স্থানীয় বয়োবৃদ্ধ ছলেমান বলেন, ‘তিনি তার পূর্বপুরুষদের কাছে শুনেছেন এখানে বিরাট রাজার বাড়ি ছিল। পাশাপাশি আরও দুইটি ঢিবি রয়েছে।’যশোরের মণিরামপুরের ধনপোতা ঢিবিতে খনন কাজ চলছে। ছবি: ইনডিপেনডেন্ট

স্থানীয় মনোরঞ্জন বিশ্বাস জানান, জনশ্রুতি রয়েছে স্বরুপ নদীর পাড়ে ধনপতি সওদাগার নামে এক প্রভাবশালির বাড়ি ছিল। আবার অনেকেই মনে করেন এই ঢিবিগুলি প্রাক ঐতিহাসিকযুগে প্রতাপশালী বিরাট রাজার বাড়ির ধ্বংসাবশেষ। মহাভারতের বিরাট অংশের কাহিনীতে পঞ্চপান্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এবং তাদের একমাত্র স্ত্রী ধ্রুপদীকে নিয়ে এই বিরাট রাজার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। শকুনি মামা গান্ধার রাজের চক্রান্তে পাশা খেলায় হেরে যাওয়ার শর্তানুযায়ী পঞ্চপান্ডব ও তাঁদের একমাত্র স্ত্রী ধ্রুপদীকে নিয়ে ১২ বছর বনবাসে ছিলেন। তারা স্বরুপ নদীর তীরে বিরাট রাজার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন। মহাভারতের বিরাট কাহিনীর অংশের সাথে এটির মিল পাওয়া যায়।

মনোরঞ্জন বিশ্বাস জানান, তাঁর ঠাকুর দাদা কুঞ্জবিহারী বিশ্বাস এক সময় অসুস্থ্য হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। তাকে ঝোলায় করে কলকাতায় চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়। রোগ নিরাময় না হওয়ায় তাঁকে বাড়িতে ফেরত আনা হয়। এক রাতে তাকে স্বপ্ন দেখানো হয়, বাড়ির পাশে এক বাগানে প্রাচীন বৃক্ষের নীচে রেখে আসার কথা বলা হয়। তাঁর স্বপ্ন অনুযায়ী ওই বৃক্ষের নীচে রেখে আসেন। তখন ওই বাগানে বনশুকোর, বাঘসহ নানা হিংস্র পশুর বাস ছিল। কিছু দিনের মধ্যে তিনি সুস্থ্য হয়ে উঠেন। পরে সুস্থ্য হয়েও তিনি ওই বৃক্ষের নীচে বসবাস করতে থাকেন এবং ধ্যান করতেন। এখনো ধনপোতা ঢিবির পশ্চিমে খেদাপাড়া বাজার সংলগ্ন বৈদ্যনাথ ধামে ওই বৃক্ষের গোড়ার অংশ রয়েছে।

স্থানীয় কালীদাস জানান, মহাভারতে শিব আশ্রিত যে গাছের কথা উল্লেখ করা হয়েছে, তার সাথে এই প্রাচীন বৃক্ষের অবশিষ্টাংশের মিল খুঁজে পান স্থানীয় অনেকেই। বর্তমানে এই বৈদ্যনাথ ধামের এই প্রাচীন বৃক্ষের গোড়ার অংশে সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনা করে থাকেন।

স্থানীয়রা জানান, ধনপোতা ঢিবির পাশের বিল খুড়লেই প্রাচীন নৌকার অংশ বিশেষসহ নানা ধরনের জিনিসের সন্ধান পাওয়া যায়। এতে স্থানীয়রা মনে করেন এই বিল এক সময় নদী ছিল। যা মহাভারতে উল্লেখিত স্বরুপ নদী বলে মনে করা হয়। আর এই নদীর তীরে ছিল বিরাট রাজার বাড়ি। মণিরামপুরের ধনপোতা ঢিবিতে খনন কাজ পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ছবি: ইনডিপেনডেন্ট

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য ইয়াকুব আলী বলেন, ‘সরকার দেশের বিভিন্ন প্রান্তে মাটির নিচে পড়ে থাকা সম্পদ খুঁজে বের করতে নানা ধরনের প্রকল্প গ্রহণ করছেন। এতে করে হাজার বছরের আগের প্রত্নতাত্ত্বিক নানা ধরনের বস্তু উন্মুক্ত হচ্ছে। দেশের আপামর জনসাধারণ প্রাগ ঐতিহাসিকসহ শত শত বছরের নানা নিদর্শনের রহস্য সম্পর্কে জানতে পারছে।’

সংসদ সদস্য ইয়াকুব আলী আরো বলেন, ‘ধনপোতা ঢিবির পাশাপাশি মনিরামপুরে আরও কয়েকটি স্থানে প্রত্নতাত্ত্বিক স্থাপনা পাওয়ার সম্ভবনা রয়েছে। দ্রুত সেগুলো চিহ্নিত করে খনন কাজ শুরু করা হবে। পরে সেগুলো সঠিক বন্দোবস্তের মাধ্যমে দর্শনীয় স্থানে রুপ দেওয়া হবে এবং সকলের জন্য উন্মোক্ত করা হবে।’

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেব যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন। 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর...
ফ্রান্সের গীমে মিউজিয়াম থেকে ফিরিয়ে আনা মহাস্থান জাদুঘরের ৪৭টি প্রত্ননিদর্শন আসল না নকল তা ১৯ বছরেও নির্ধারণ করতে পারেননি কর্তৃপক্ষ। দুই দফা তদন্ত কমিটি গঠন হলেও কোনো প্রতিবেদন মিলেনি। সংশ্লিষ্টরা...
বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিযে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ৬ জন...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর