যশোরে ধানখেত থেকে স্বামী-স্ত্রী মরদেহ উদ্ধার

‎যশোরের কেশবপুরে ধানখেতের পাশের ড্রেন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে ওই মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে পুলিশ।

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

‎যশোরের কেশবপুরে ধান খেতের পাশের ড্রেন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে ওই মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে তাদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
‎
‎নিহতরা হলেন–কেশবপুরের মাগুরখালি গ্রামের আলেক সর্দার (৪৫) এবং তাঁর স্ত্রী মাজেদা বেগম। ‎বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
‎
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে ধানখেতের আইলের পাশের ড্রেনের সেচযন্ত্রের পানি পড়ার গর্তে ওই দুজনের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। নিহত পুরুষের শরীরে গামছা জড়ানো এবং নারীর পরনে ম্যাক্সি ছিল।
‎
‎ওসি হাফিজুর রহমান বলেন, পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পর আজ সকালে মরদেহ দুটি উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।
‎

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুনা বেগম নামের (৪০) এক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন পথচারী নিহত এবং জামায়াতের অন্তত ১০ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার দুজন হলেন ইমরান...
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স-এ যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন।
চলতি বছরে হজ মৌসুমে সৌদি আরবে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে...
আপনার ওজন বেড়ে যাওয়ার ভয়ে চিনিযুক্ত সাধারণ কোকা-কোলা ছেড়ে ‘ডায়েট কোক’ বা ‘কোক জিরো’ হাতে তুলে নিচ্ছেন? ভাবছেন জিরো ক্যালরি মানেই আপনি পুরোপুরি নিরাপদ? বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ের বড় বড় গবেষণার...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর