নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় আরও দুজন গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার দুজন হলেন ইমরান ইসলাম ইমন ও মো. সাব্বির আহম্মেদ। ইমন দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকার এবং সাব্বির তেরীবাজার এলাকার বাসিন্দা।

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক বলেন, ‘ইমন এবং সাব্বির নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

নেত্রকোণা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে।

গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন।

আলিফ ফকির আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করত।

এ হত্যাকাণ্ডের দুদিন পর, ১৭ অক্টোবর অপূর্ব  নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। অপূর্ব পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল হত্যা মামলারও আসামি।

এরপর গত ২০ অক্টোবর দুর্গাপুরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা আশিকুর রহমান প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়।

পাবনার আটঘরিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার ২২ কারখানায়  ছুটি ঘোষণা করা হয়। শনিবার সকালে কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
একটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী মাত্র একজন, কিন্তু সেই পরীক্ষার্থীও পাস করতে পারেনি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এমন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো...
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
নারায়ণগঞ্জের সদর উপজেলায় ‘উৎসব পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় আতিক (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মাসুদ (৩৮) নামে আরেক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ...
যেকোনো শত্রুর হুমকির জবাবে কোনোপ্রকার ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করেই তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ...
রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‘ঠিকানা’ সিনেমাকে ঘিরে আইনি জটিলতায় পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ। চুক্তির শর্ত লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে তাঁকে উকিল নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন...
লোডিং...

এলাকার খবর