বিদ্যুতায়িত নয়, শিশু মাইশাকে গলাটিপে হত্যা করেছিল মা

আপডেট : ০৬ মে ২০২৪, ০৩:০২ পিএম

আলমডাঙ্গার ভোগাইলবগাদি গ্রামের শিশু মাইশা খাতুন (৭) বিদ্যুতায়িত হয়ে মারা যায়নি। মা পপি খাতুন (২৫) নিজেই গলাটিপে হত্যা করেছে মাইশাকে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পপি এরই মধ্যে মাইশাকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে দিয়েছেন জবানবন্দি। পুলিশ বলছে, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় মাইশার অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে হত্যা করে পপি।

চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ সোমবার বেলা ১২টায় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান এসব তথ্য জানান। 

ফয়জুর রহমান বলেন, মাইশা তার মায়ের সঙ্গে আলমডাঙ্গার ভোগাইলবগাদী গ্রামে থাকত। গত ২৯ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে মাইশার মা পপি খাতুনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। সে সময় মাইশার গলায় মোবাইল ফোনের চার্জারের তার জড়ানো ছিল। পপি প্রতিবেশীদের জানান, তাঁর মেয়ে মাইশা বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। পরে প্রতিবেশীরা মাইশাকে দ্রুত নিয়ে যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে মাইশাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি চিকিৎসকেরা মাইশার গলায় দাগ থাকার কথা জানায় পুলিশকে।

এরপর পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে বলে জানান ফয়জুর রহমান। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন থেকে জানা যায়, মাইশা বিদ্যুতায়িত নয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পরে মাইশার নানা শহিদুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় গত ৩ মে একটি হত্যা মামলা দায়ের করে। রোববার গ্রেপ্তার করা হয় পপি খাতুনকে। 

পুলিশ কর্মকর্তা ফয়জুর বলেন, গ্রেপ্তারের পর পপি খাতুন আলমডাঙ্গা আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জহুরা বেগমের আদালতে হাজির হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। 

হত্যার কারণ সম্পর্কে পুলিশ সুপার ফয়জুর বলেন, ‘পপির সঙ্গে তাঁর স্বামীর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ায় মাইশার ভবিষ্যৎ কষ্টে কাটবে—এই চিন্তা থেকে মাইশাকে গলাটিপে হত্যা করে তার মা।’ 

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর