সাবেক মন্ত্রীর স্বজনের ভাড়া বাড়িতে মিলল বিপুল সরকারি সামগ্রী

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৭:৫৫ এএম

মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাইয়ের ভাড়া করা বাড়ি থেকে পুলিশ সরকারি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে আল কোরআন, ক্রীড়া সামগ্রী, সেলাইমেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, পিপি, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শিক্ষার্থীদের টিফিন বক্সসহ নানা মালামাল। প্রতিটি জিনিসের গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নয়।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল।

বাড়ির মালিক সুরমান আলী জানান, এক বছর আগে দুইতলা বাড়ির নিচতলার তিনটি কক্ষসহ ডাইনিংরুম বাড়া নেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাই সাজহান সিরাজ দোলন। মাসে ভাড়া প্রদান করতেন ৬ হাজার টাকা। এখানে সরকারি সব মালামাল রাখতেন তিনি। মাঝে মধ্যেই এখান থেকে মালামাল বের করে নিয়ে যান। এর বেশি কিছু তিনি জানতেন না। এ মালামালগুলো কি করা হবে তাও তাঁর জানা নেই।

ওই বাসায় সরকারি সব মালামাল রাখতেন সাবেক মন্ত্রীর ফুপাতো ভাই। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনবিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি গাজী মূয়ীদুর রহমান জানান, ক্যাশবপাড়ার সুরমান আলীর বাড়ির নিচতলায় সরকারি মালামাল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযানে যায় সদর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল। তখন বাড়িতে তালা লাগান ছিল। বাড়ির মালিকের সহায়তায় দুটি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনী ও পুলিশের দলটি। বাড়ির তিনটি কক্ষে মেলে প্লাস্টিকের অসংখ্য বস্তা। বস্তা খুলে দেখা মেলে আল-কোরআন, ক্রীড়া সামগ্রী, সেলাইমেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, পিপি, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শিক্ষার্থীদের টিফিন বক্সসহ নানা সামগ্রী। পরে সেগুলো জব্দ করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। সোমবার দুপুরে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে একজনের...
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।...
৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে...
স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। সমন্বিত এই ডিজিটাল ক্যাম্পাস...
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর